ভিক্ষুকের সালামের জবাব দেওয়া

Ayesha Siddika | আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০২৩ - ১০:০৪:২০ পিএম

ডেস্ক নিউজ :  ভিক্ষুকরা ঘরের দরজায় এসে সালাম দেয়, আবার রাস্তাঘাটেও তারা ভিক্ষার সময় সাধারণ মানুষদের সালাম দিয়ে থাকে। জানার বিষয় হলো, ভিক্ষুকদের এই সালামের জবাব দেওয়া কি ওয়াজিব?

-ফয়জান ইকবাল, বিসিক, গোপালগঞ্জ

উত্তর : সাধারণত ভিক্ষুকরা ভিক্ষা করার সময় মানুষদের সালাম দেয় মূলত তাদের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যেই, সালাম দেওয়ার মূল উদ্দেশ্য থাকে না। তাই এমনটি মনে হলে সেই সালামের জবাব দেওয়া ওয়াজিব নয়। কিন্তু কখনো যদি মনে হয় যে, সে বাস্তবে মন থেকে সালাম দিয়েছে তাহলে সেক্ষেত্রে তার সালামেরও জবাব দিতে হবে। -আল মুহিতুল বুরহানি : ৮/১৭

 

 

কিউটিভি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:০৩

▎সর্বশেষ

ad