৫৮ দেশের হজযাত্রীদের জন্য ই-সেবা চালু করল সৌদি

Ayesha Siddika | আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০২৩ - ০১:৪৭:০১ পিএম

ডেস্ক নিউজ : আমেরিকা, ইউরোপের ৫৮টি দেশের হজযাত্রীদের জন্য ই-প্ল্যাটফর্ম চালু করেছে সৌদি আরব। হজ মৌসুমের সংশ্লিষ্ট সব কাজ সহজ করার প্রাথমিক প্রচেষ্টার অংশ হিসেবে তা চালু করা হয়। গত ৮ জানুয়ারি থেকে ‘নুসুক হজ’ নামের প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়। সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানায়, ই-প্ল্যাটফর্মের মাধ্যমে কিছু দেশের হজযাত্রীরা আবেদন, বুকিং ও ই-পেমেন্ট করতে পারবে। তা ছাড়া হজের প্যাকেজ নির্বাচনসহ আবাসন, ফ্লাইট ও পরিবহনের মতো হজের গুরুত্বপূর্ণ পরিষেবাও পাওয়া যাবে।

এ বছর থেকে হজযাত্রীদের সংখ্যার সীমাবদ্ধতা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। তা ছাড়া করোনাকালের সব ধরনের বিধি-নিষেধ তুলে নেওয়ার কথা জানায় দেশটি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। করোনার আগে ২০১৯ সালে ২৫ লাখের বেশি মুসল্লি পবিত্র হজ পালন করেছেন। করোনার দুই বছর কঠোর বিধি-নিষেধ মেনে সৌদিতে বসবাসরত সীমিতসংখ্যক লোক হজ পালন করেন। এরপর ২০২২ সালে করোনাবিধি মেনে হজ পালন করেন বিশ্বের ১০ লাখ লোক। 

 

 

কিউটিভি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:৪৫

▎সর্বশেষ

ad