ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

দূষণে শীর্ষে পোল্যান্ড, পঞ্চম স্থানে ঢাকা

uploader3 | আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০২৩ - ১২:৪৭:০৫ পিএম

ডেস্ক নিউজ : ঢাকায় বাতাসের মানের কিছুটা উন্নতি হয়েছে। টানা কয়েকদিন বায়ুদূষণে শীর্ষস্থানে থাকার পর বুধবার সকালে ১৭৭ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ঢাকা। এ তালিকায় ২১১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পোল্যান্ডের ক্রাকো। 

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া আটটায় বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার থেকে এ তথ্য পাওয়া যায়।

আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, সবচেয়ে দূষিত ১০টি শহরের ৯টিই এশিয়ার। তালিকায় ১৮৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের চংকিং। এরপর ১৮০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৭৯ স্কোর নিয়ে তালিকায় পাকিস্তানের পরেই (৪র্থ) রয়েছে তাইওয়ানের কাউসুং। এরপর এ তালিকায় ঢাকার অবস্থান। 

এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে মঙ্গোলিয়ার উলানবাটার, ভারতের মুম্বাই, কাতারের দোহা, চীনের সাংহাই এবং চেংডু।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি ক্যাটাগরিতে রাখা হয়েছে বিশ্বের ১০১টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০০-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হবে। তবে বুধবার সকালে ওই স্তরে নেই কোনো শহরই।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো বাতাসের মান অস্ট্রেলিয়ার ক্যানবেরায়। আইকিউ এয়ারের তালিকায় দেশটির অবস্থান ১০১তম।

পুরো শীতকালজুড়ে (ডিসেম্বর ও জানুয়ারি) ঢাকার বায়ু ছিল ‘অস্বাস্থ্যকর’ বা ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায়। প্রায় প্রতিদিনই দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা।

কিউটিভি/অনিমা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:৪৬

▎সর্বশেষ

ad