কোনো জিনিস হারিয়ে গেলে যে দোয়া পড়তে হয়

Ayesha Siddika | আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০২৩ - ০৪:৫২:১৭ পিএম

ডেস্ক নিউজ : বিভিন্ন সময় আমাদের মূল্যবান জিনিস হারিয়ে যায়। এমন কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ ও সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলা হয়েছে। ইরশাদ হয়েছে, ‘আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো।’ (সুরা : বাকারা, আয়াত : ৪৫)

কোনো কিছু হারিয়ে গেলে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করা কর্তব্য। হুজাইফা ইবনুল ইয়ামান (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) যেকোনো বিপদাপদে নামাজে দাঁড়িয়ে যেতেন। (আবু দাউদ, হাদিস : ১৩১৯) 

يَا هَادِيَ الضَّالِّ، وَرَادَّ الضَّالَّةِ ‌ارْدُدْ ‌عَلَيَّ ‌ضَالَّتِي بِعِزَّتِكَ وَسُلْطَانِكَ فَإِنَّهَا مِنْ عَطَائِكَ وَفَضْلِكَ

উচ্চারণ : ইয়া হাদিয়াদ দালাল, ওয়া রাদ্দাদ দাল্লাত; উরদুদ আলাইয়া দাল্লাতি, বিইজ্জাতিক ওয়া সুলতানিকা; ফাইন্নাহা মিন আতায়িকা ও ফাদলিক।

হাদিস : আবদুল্লাহ ইবনেওমর (রা.) বর্ণনা করেন, ‘কারো কোনো কিছু হারিয়ে গেলে সে যেন অজু করার পর‌ দুই রাকাত নামাজ পড়ে এবং তাশাহুদ পড়ার পর উল্লিখিত দোয়াটি পাঠ করে। (বাইহাকি, মুসান্নাফে ইবনে আবি শায়বা ও‌ তাবারানি, আল‌-ওয়াবিলুস সাইয়েব, পৃষ্ঠা : ১৯১)

 

 

কিউটিভি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৫০

▎সর্বশেষ

ad