বিদেশগামী যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা

Ayesha Siddika | আপডেট: ২১ জানুয়ারী ২০২৩ - ০৪:৩৭:১৯ পিএম

ডেস্ক নিউজ : গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হওয়া বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত রোববার। এ কারণে টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস ও কামারপাড়া সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

রোববার (২২ জানুয়ারি) বিদেশগামী যাত্রীদের বিমানবন্দরে আনা-নেওয়ার জন্য ট্রাফিক-উত্তরা বিভাগের ব্যবস্থাপনায় একটি বড় মাইক্রোবাস পদ্মা ইউলুপ, দুটি মিনিবাস নিকুঞ্জ-১ আবাসিক এলাকার গেইটে এবং একটি বড় মাইক্রোবাস কুড়াতলী লুপ-২ এ ফ্রি পরিবহন সার্ভিসের জন্য ভোর ৪টা থেকে মোতায়েন থাকবে।

ডিএমপি জানায়, উত্তরার বাসিন্দা, বিমান যাত্রী ও বিমান ক্রু বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্স ছাড়া সকল প্রকার যানবাহনের চালকদের বিমানবন্দর সড়ক পরিহার করে বিকল্প হিসেবে মহাখালী, বিজয় সরণি হয়ে মিরপুর-গাবতলী সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।

এছাড়াও কাকলী ও মিরপুর থেকে উত্তরাগামী প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজিগুলোকে নিকুঞ্জ-১ গেটের সামনে ডাইভারশন দেওয়া হবে। উল্লেখিত যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার, প্রগতি সরণি থেকে আব্দুল্লাহপুরগামী যানবাহনগুলোকে কুড়িল ফ্লাইওভারের নিচে লুপ-২ এ ডাইভারশন দেওয়া হবে। এই সড়কের যানবাহনগুলোকেও বিকল্প সড়ক ব্যবহারের জন্য বলেছে ডিএমপি।

 

 

কিউটিভি/আয়শা/২১ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:০৪

▎সর্বশেষ

ad