ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

মাহমুদুল-ইয়াসিরের হাত ধরে জয় পেল খুলনা

Ayesha Siddika | আপডেট: ২০ জানুয়ারী ২০২৩ - ০৯:১২:০২ পিএম

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সংগ্রহ নাগালের মধ্যে রেখে জয়ের মঞ্চ সাজান বোলাররা। রান তাড়ায় তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়ের বড় জুটির ওপর দাঁড়িয়ে ঝড়ো ব্যাটিংয়ে বাকি কাজ সারলেন ইয়াসির আলি। দারুণ জয়ে চট্টগ্রাম পর্ব শেষ করল খুলনা টাইগার্স। 

তাদের ছাপিয়ে খুলনার জয়ের নায়ক মাহমুদুল হাসান জয়। ২০ ওভারের ক্রিকেটে চতুর্থ ফিফটিতে ৪৪ বলে ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। ৫ চার ও ১ ছক্কায় সাজানো ইনিংসে তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার। শেষ দিকে ২ চার ও ৪ ছক্কায় ১৭ বলে ৩৬ রান করে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক ইয়াসির। টানা তিন পরাজয়ে আসর শুরু করা খুলনা জিতল পরপর দুই ম্যাচ। ৪ পয়েন্ট নিয়ে তালিকার চারে উঠে এসেছে তারা। ৬ ম্যাচে চট্টগ্রামের চতুর্থ হার এটি।

 

 

কিউটিভি/আয়শা/২০ জানুয়ারী ২০২৩/রাত ৯:০৮

▎সর্বশেষ

ad