ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

মার্কিন নীতি বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে: রুশ রাষ্ট্রদূত

Anima Rakhi | আপডেট: ২০ জানুয়ারী ২০২৩ - ০৭:১১:২৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ শুক্রবার বলেছেন, রাশিয়ার কৌশলগত পরাজয় নিশ্চিত করতে মার্কিন নীতি বিশ্বকে এক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।

রাশিয়া পরমাণু ক্ষেত্রে বিপজ্জনক এবং বেপরোয়া বাগ্মিতা ব্যবহার করছে বলে মিডিয়া রিপোর্টের বিষয়ে মন্তব্য করতে বলা হলে, রাশিয়ার কূটনীতিক বলেন, দেশের রাজনৈতিক বা সামরিক  নেতৃত্বের কেউ কখনও এমনভাবে কথা বলেননি।

দূতাবাসের প্রেস সার্ভিস আন্তোনভকে উদ্ধৃত করে জানায়, আন্তোনোভ বলেন, আমরা একটি কাজই করেছি আর তা হলো ওয়াশিংটনকে ক্রমাগত সতর্ক করছি যে যুদ্ধক্ষেত্রে আমাদের দেশের জন্য কৌশলগত পরাজয় নিশ্চিত করার নীতি বিশ্বকে দ্রুত একটি বিপর্যয়কর পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে। 

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রুশ ভূখন্ডে রাশিয়ার বিরুদ্ধে সর্বাত্মক হাইব্রিড যুদ্ধ শুরু করেছে।

তিনি বলেন, ‘একই সময়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শিল্প কমপ্লেক্সের পুনর্জাগরণে অর্থায়ন করতে বাধ্য করে তাদের ন্যাটো অংশীদারদের কাছ থেকে লাভবান হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা শিল্প এমনকি শীতল যুদ্ধের সময়ও এই ধরনের অর্থ দেখেনি।’ 

তার মতে, মস্কোর ইঙ্গিতের কাছে ওয়াশিংটন পুরোপুরি বধির।

কিউটিভি/অনিমা/২০ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০৯

▎সর্বশেষ

ad