ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

বাইডেনের সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন ব্রাজিলের লুলা

Anima Rakhi | আপডেট: ২০ জানুয়ারী ২০২৩ - ০৪:০০:১৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা আগামী ১০ ফেব্রুয়ারি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাত করবেন। প্রেসিডেন্ট লুলা বৃহস্পতিবার এএফপি’কে এ কথা বলেছেন। খবর এএফপি’র।

যোগাযোগের দায়িত্বে নিয়োজিত তার দল জানায়, সাবেক ট্রেড ইউনিয়নিস্ট বামপন্থী নেতা লুলা দুই দিনের সফরে আগামী ৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে যাবেন। তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেন।

লুলা বলেন, তার পূর্বসূরি কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর শাসনামলে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের আরো যেসব দেশের সাথে সম্পর্কের টানাপোড়েনের মুখে পড়েছিল তিনি সেসব দেশের সরকারের সাথে ব্রাজিলের সম্পর্ক উন্নত করতে চান।

সাবেক এ বাজিলিয়ান নেতা বোলসোনারো তার ঘনিষ্ট মিত্র ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে বাইডেনের ২০২০ সালের নির্বাচনে বিজয়কে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি ৩৮ দিন অপেক্ষা করেছিলেন। ট্রাম্পকে অন্ধের মতো সমর্থন করায় বোলসোনারোকে প্রায়শই গ্রীষ্মমন্ডলীয় ট্রাম্প হিসেবে অভিহিত করা হয়েছিল।

বোলসোনারো ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাইডেন গত ৯ জানুয়ারি লুলাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান।

বুধবার রাতে টুইটারে লুলা লিখেছেন, ‘একটি শক্তিশালী জাতি গঠনের জন্য গণতন্ত্রই আমাদের একমাত্র পন্থা।’

৭৭ বছর বয়সী লুলা প্রতিবেশি দেশ আর্জেন্টিনা ও উরুগুয়ে সফরের মধ্যদিয়ে রোববার তার প্রথম বিদেশ সফর শুরু করেন।

কিউটিভি/অনিমা/২০ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad