ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

যে ভুলের জন্য ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক

Ayesha Siddika | আপডেট: ২০ জানুয়ারী ২০২৩ - ১২:৪৮:৩৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : গত বৃহস্পতিবার গাড়িতে করে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের একটি গন্তব্যে যাচ্ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। চলন্ত গাড়িতে তিনি অল্প সময়ের জন্য তার সিটবেল্ট সরিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য একটি ভিডিও ধারণ করতে সিটবেল্ট সরিয়ে ছিলেন তিনি।

বিরোধীদের সমালোচনার প্রেক্ষিতে এই ঘটনার জন্যই ক্ষমা চাইলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেন, সুনাক অল্প সময়ের জন্য তার সিটবেল্ট সরিয়েছিলেন। প্রধানমন্ত্রী স্বীকার করেছেন, তিনি ভুল করেছেন।

যুক্তরাজ্যে যাত্রীরা গাড়িতে থাকাকালে সিটবেল্ট পরতে ব্যর্থ হলে তাঁদের তাৎক্ষণিক ১০০ পাউন্ড জরিমানা হতে পারে। যদি এ-সংক্রান্ত মামলা আদালতে যায়, তাহলে জরিমানা ৫০০ পাউন্ড হতে পারে। সুনাকের মুখপাত্র বলেন, এটা ছিল বিচার বিবেচনার একটা ছোট ত্রুটি। একটা ছোট ভিডিও ধারণ করার জন্য প্রধানমন্ত্রী তাঁর সিটবেল্ট সরিয়ে ছিলেন। তিনি পুরোপুরি স্বীকার করেন যে এটি একটি ভুল ছিল। এই ভুলের জন্য তিনি ক্ষমাপ্রার্থী।

সুনাকের মুখপাত্র আরও বলেন, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, প্রত্যেকেরই সিটবেল্ট পরা উচিত। ঋষি সুনাকের ওই ঘটনায় বিরোধী লেবার পার্টির পক্ষ থেকে সুনাকের সমালোচনা করা হয়। দলটির মুখপাত্র বলেন, কীভাবে সিটবেল্ট, ডেবিট কার্ড, ট্রেন পরিষেবা ব্যবহার করতে হয়, কীভাবে অর্থনীতি ও দেশ পরিচালনা করতে হয়, তা সুনাক জানেন না। এই তালিকা প্রতিদিনই বাড়ছে। সূত্র: বিবিসি, বার্মিংহাম মেইল

 

 

কিউটিভি/আয়শা/২০ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:৪৪

▎সর্বশেষ

ad