ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

আমি ভালো খেললে কেউ না কেউ খুশি হয় : নাসির

Ayesha Siddika | আপডেট: ২০ জানুয়ারী ২০২৩ - ১০:৪৭:৩৩ এএম

স্পোর্টস ডেস্ক : একের পর এক হার। এরই মাঝে উজ্জ্বল তার পারফরম্যান্স বলা হচ্ছে ঢাকা ডমিনেটরসের অধিনায়ক নাসির হোসেনের কথা। প্রায় প্রতি ম্যাচেই রান আসছে তার ব্যাট থেকে। পাচ্ছেন উইকেটও। পাঁচ ম্যাচ খেলে ৭১.৬৬ গড় ও ১২৭.২১ স্ট্রাইক রেটে করেছেন ২১৫ রান। নাসির জানান, তিনি ভালো খেললে কেউ না কেউ খুশি হন।

কারা খুশি হন জানতে চাইলে নাসিরের জবাব, ‘বাবা-মা, ভাই-বোন, বউ খুশি হয়। আর বাচ্চা খেলা দেখে। ও লাফায়।’ তাদের জন্যই কি এখন ভালো খেলার চেষ্টা করেন? নাসির বলেন, ‘চেষ্টা করি তো ভালো খেলার। সবচেয়ে বড় কথা, ভালো খেললে পরিবার খুশি হবে, এটাই স্বাভাবিক। সবচেয়ে বড় কথা, যখন পরিবারের চেহারার দিকে তাকাই, ওরা হাসিখুশি থাকে। এটা আলাদা অনুভূতি, আমার ভালো লাগে।’

 

 

কিউটিভি/আয়শা/২০ জানুয়ারী ২০২৩/সকাল ১০:৪৪

▎সর্বশেষ

ad