ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীর ৪নম্বর ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ অব্যাহত

Ayesha Siddika | আপডেট: ১৪ জানুয়ারী ২০২৩ - ০৮:৫৬:১৮ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : দেশজুড়ে জেঁকে বসেছে তীব্র শীত। সারাদেশের মতো সিলেটের চলছে শীতের প্রকোপ। এতে করে বিপাকে পড়েছেন সিলেটের ছিন্নমূল ও অসহায় মানুষগুলো। ঠিক যে সময় শীত তীব্র প্রকোপ হয়ে উঠেছে ঠিক তখন শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি।

শীতের শুরু থেকে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি। গত ১০ জানুয়ারি থেকে শুরু করে সিলেট সিটি কর্পোরেশনের ৪নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের ঘরে ঘরে রাতে গিয়ে শীতবস্ত্র বিতরণ করছেন তিনি। এলাকায় হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্র বিতরণ কালে তিনি বলেন, যতদিন শীতের তীব্রতা থাকবে ততদিন আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে, ৪নং ওয়ার্ড বাসীর সুখে দুখে আমি পাশে রয়েছি ভবিষ্যৎতে ও থাকবো ইনশাল্লাহ।

 

 

কিউটিভি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৩/রাত ৮:৫৫

▎সর্বশেষ

ad