ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

আজ ঢাকা আসছেন বাইডেনের প্রতিরক্ষা উপদেষ্টা

Anima Rakhi | আপডেট: ০৭ জানুয়ারী ২০২৩ - ১১:১০:২৩ এএম

ডেস্ক নিউজ : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা (বিশেষ সহকারী) এবং হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ডিরেক্টর রিয়ার অ্যাডমিরাল আইলিন লাউবাচার চার দিনের সফরে আজ শনিবার (৭ জানুয়ারি) ঢাকা আসছেন।

চার দিনের এই সফরে আইলিন লাউবাচারের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলও আসবে। সফর শেষে তারা ১০ জানুয়ারি শ্রীলঙ্কার পথে রওনা হবেন বলে জানা গেছে।

তথ্যমতে, আইলিন লাউবাচারের ঢাকা সফরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা পর্যায়ে বৈঠক করবেন।

বৈঠকে মানবাধিকার, গণতন্ত্র, অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়া বাংলাদেশের পক্ষ থেকে র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার, জিএসপি পুনর্বহাল, শান্তিরক্ষা ও প্রতিষ্ঠা, প্রতিরক্ষা, জলবায়ু ও রোহিঙ্গা উস্যুতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে।

কিউটিভি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৩/সকাল ১১:১০

▎সর্বশেষ

ad