ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

আইডিইবি সিলেট জেলা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

Ayesha Siddika | আপডেট: ০৫ জানুয়ারী ২০২৩ - ০৫:৪৫:৪৮ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার ২০২৩-২৫ টার্মের নব-নির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। তালতলাস্থ আইডিইবি’র কার্যলয়ে শপথ গ্রহণ ও পরিচিতি সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার প্রশান্ত কুমার চৌধুরী।

শপথ গ্রহণ ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (সিলেট অঞ্চল) মো. নজরুল হোসেন। আইডিইবি সিলেট জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় শুরুতে নব-নির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মো. নজরুল হোসেন। এসময় নির্বাচন কমিশনার শান্তনু চৌধুরী ও মো. রুহিন জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় জেলা নির্বাহী কমিটির সভা। এতে সভাপতিত্ব করেন জেলা নির্বাহী কমিটির নব-নির্বাচিত সভাপতি মাহমুদুর রশীদ মসরুর। সভায় বক্তব্য রাখেন জেলা নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক রফিক উদ্দিন আহমেদ, কাউন্সিলর মো. আব্দুর রহিম, সহ-সভাপতি মো. নুরুল হুদা চৌধুরী, কাউন্সিলর মো. রুহুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালেদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন, সদস্য মনিরুজ্জামান মনির, সাদিকুল ইসলাম, সালাউদ্দিন, নাইমুর রহমান, ময়নুল আলম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জেলা কমিটির পক্ষ থেকে নব-নির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মো. নজরুল হোসেন ও সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

 

কিউটিভি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৩০

▎সর্বশেষ

ad