ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

পাত্র সম্প্রদায়ের শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

Ayesha Siddika | আপডেট: ০৩ জানুয়ারী ২০২৩ - ০৬:২৫:২৬ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের সেনাপতি টিলায় বসবাসরত পাত্র সম্প্রদায়ের শিশুদের মধ্যে জ্যোতি ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে ২ জানুয়ারি সোমবার বিকালে শীতবস্ত্র বিতরণ করা হয়। জ্যোতি ফাউন্ডেশন সিলেটের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব এর সভাপতিত্বে ও সংগীত নিকেতনের পরিচালক প্রদীপ দে’র পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিবেক এর সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, ছড়াকার অজিত রায় ভজন, পারমিতা সিলেটের পরিচালক ধ্রুব গৌতম, সমাজসেবী নমিতা দেব, সেনাপতি টিলা রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি রবীন্দ্র পাত্র। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জ্যোতি ফাউন্ডেশন সিলেটের চেয়ারম্যান বিশিষ্ট ছড়াকার, সংগঠক ও ব্যবসায়ী নিরঞ্জন চন্দ্র চন্দ।

জ্যোতি ফাউন্ডেশনের চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র চন্দ এর ৪৫তম জন্মদিন উপলক্ষে তাঁর অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে অর্ধশতাধিক শিশুদের মধ্যে শীতবস্ত্র ও দেড় শতাধিক মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

 

 

কিউটিভি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:১৯

▎সর্বশেষ

ad