ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যু

Anima Rakhi | আপডেট: ২৮ নভেম্বর ২০২২ - ০৩:৫৮:৪৪ পিএম

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে ঘরের ধরনার সাথে গলায় ওড়না পেঁচিয়ে কহিনুর বেগম (২৫) নামের এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার বিকেলে বাকলজোড়া ইউনিয়নের দক্ষিন পাইকপাড়াগ্রামে এ ঘটনা ঘটে। নিহত কহিনুর বেগম ওই এলাকার সাইফুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে সবার অগোচরে স্বামীর বসত ঘরের ধরনার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে কহিনুর বেগম। রোববার বিকেলে কহিনুরের কোন সাড়া শব্দনা পেয়ে নিহতের জা স্বর্ণা আক্তার তার খোঁজ নিতে বসত ঘরে গিয়ে কহিনুর বেগমের ঝুলন্তলাশ দেখতে পেয়ে চিৎকার করলে আশ পাশের লোকজন এসে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, মরদেহ ময়না তদন্তেরজন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।অভিযোগের ভিত্তিতে প্রয়োজনী য়ব্যবস্থা নেয়া হবে।

কিউটিভি/অনিমা/২৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৮

▎সর্বশেষ

ad