ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

স্কুলে যাওয়ার পথে ফিলিস্তিনি ছাত্রকে গুলি করে হত্যা

Ayesha Siddika | আপডেট: ২১ নভেম্বর ২০২২ - ০৮:২২:৪৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের এক ছাত্রকে স্কুলে যাওয়ার পথে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরের জেনিনে সোমবার এই ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র মাহমোদ আল সাদি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ বছর বয়সী সাদিকে পাকস্থলিতে গুলি করা হয়। সাদি নিহত হওয়া ছাড়াও ইসরায়েলি বাহিনীর অভিযানে আরও পাঁচজন ফিলিস্তিনি আহত হয়েছেন। 

ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় এক শোক বিবৃতিতে বলেছে, সাদি ফারহাত হাসাদ বয়েজ সেকেন্ডারি স্কুলের ছাত্র ছিল। স্কুলে যাওয়ার পথে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ৯ ওয়ান্টেড ফিলিস্তিনিকে গ্রেফতারে তারা অভিযান শুরু করেন। এ সময় আক্রমণ হলে তারা পাল্টা গুলি চালান।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে ‘নারকীয় হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছে। সূত্র: আল জাজিরা

 

 

কিউটিভি/আয়শা/২১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২৩

▎সর্বশেষ

ad