ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

‘ইউক্রেন যুদ্ধে প্রায় পাঁচ হাজার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া’

Ayesha Siddika | আপডেট: ২১ নভেম্বর ২০২২ - ০৬:০৫:১৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত রাশিয়া ৪ হাজার ৭০০ এর বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার এক বক্তব্যে এই দাবি করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আজ (গতকাল) সর্বাত্মক যুদ্ধের ২৭০ তম দিন। রাশিয়া ইতোমধ্যে ৪ হাজার ৭০০ এর অধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

আন্তর্জাতিক সংস্থা ‘অর্গানাইজেশন অব লা ফ্রাংকোফোনিয়া’তে অংশ নিয়ে জেলেনস্কি বলেন, ‘আমাদের শত শহর জ্বালিয়ে দেওয়া হয়েছে। হাজারো মানুষ নিহত হয়েছে। শত হাজার মানুষকে জোরপূর্বক রাশিয়ায় স্থানান্তরিত করা হয়েছে।  লাখো মানুষ পালিয়ে অন্য দেশগুলোতে আশ্রয় নিয়েছে।’

বক্তব্যে জেলেনস্কি ইউক্রেনের শান্তির ফর্মুলা নিয়েও কথা বলেন। তিনি বলেন, ইউক্রেনের শান্তির ফর্মুলা খুবই স্পষ্ট। এর প্রত্যেকটি পয়েন্ট বিস্তারিত ব্যাখা করা আছে। । তেজস্ক্রিয়তা এবং পারমাণবিক নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, সকল বন্দীর মুক্তি দেওয়া এবং সকল রুশ সেনা প্রত্যাহার করা।

 

 

কিউটিভি/আয়শা/২১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৪

▎সর্বশেষ

ad