ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

রুশ আগ্রাসনে ইউক্রেনের ১ কোটি ৪০ লাখ মানুষ বাস্তুচ্যুত

Ayesha Siddika | আপডেট: ০৩ নভেম্বর ২০২২ - ০২:২৫:৫৭ পিএম

আন্তর্জাতিক ডেসক্ : রুশ আগ্রাসনের এখন পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন ইউক্রেনের ১ কোটি ৪০ লাখ মানুষ বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক কমিশনের প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি। বুধবার নিরাপত্তা পরিষদে গ্র্যান্ডি বলেন, রাশিয়ার ইউক্রেন আগ্রাসনে বিশ্ব কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ও দ্রুত বাস্তুচ্যুত হওয়ার ঘটনা প্রত্যক্ষ করেছে। ২৪ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ মানুষ বাস্তচ্যুত হয়েছেন।

জাতিসংঘ শরণার্থী কমিশনের প্রধান আরও সতর্ক করেছেন, সামনের শীতে সবচেয়ে কঠিন অবস্থার মধ্য দিয়ে যাবে ইউক্রেন। তিনি বলেন, ‘মানবিক সাহায্য দেওয়া সংস্থাগুলো নাটকীয়ভাবে তাদের কার্যক্রম বাড়িয়েছে। তবে আরও বেশি কাজ করতে হবে। এ কাণ্ডজ্ঞানহীন যুদ্ধের শেষ করতে উদ্যোগ নেওয়া জরুরি।’

বেসামরিক স্থাপনায় হামলা চালানোয় মানবিক সহায়তার চাহিদা আরও বাড়ছে বলেও জানিয়েছে শরণার্থী কমিশন। প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ চলছে।রাশিয়ার এই হামলায় বহু ইউক্রেনীয় নিহত হয়েছেন।দেশটির বিদ্যুৎকেন্দ্রসহ বহু স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে। 

সূত্র: এএনআই

 

 

কিউটিভি/আয়শা/০৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:২৪

▎সর্বশেষ

ad