ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ভয়ংকর হয়ে উঠেছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি রেকর্ড ১০৯৪ রোগী

Ayesha Siddika | আপডেট: ০২ নভেম্বর ২০২২ - ০৯:১৮:৪৭ পিএম

ডেস্ক নিউজ : বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো এক হাজার ৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ। এই সময় মৃত্যু হয়েছে চারজনের। এ নিয়ে চলতি বছর ১৫২ জন ডেঙ্গু রোগীর মৃত্যুর খবর জানাল স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন ভর্তি রোগী ৬০০ জন। ঢাকার বাইরে সবচেয়ে বেশি ৯২ জন রোগী ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে। এরপর ৭২ জন বরিশাল বিভাগে। নতুন রোগীদের নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি আছে তিন হাজার ৭৫০ জন। এর মধ্যে ঢাকার ৫৩টি হাসপাতালে ভর্তি আছে দুিই হাজার ৩৩২ জন। ঢাকার বাইরে এক হাজার ৪১৮ জন।  

গত এক সপ্তাহে (২৮ নভেম্বর-২ অক্টোবর) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে পাঁচ হাজার ৫৫ জন। মৃত্যু হয়েছে ২৯ জনের। অর্থাৎ গড়ে প্রতি হাসপাতালে ভর্তি ৭৬৫ জন। গড় মৃত্যু চারজনের বেশি। চলতি বছরে এ পর্যন্ত ৪০ হাজার ১০১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অক্টোবরের ৩১ দিনে হাসপাতালে ভর্তি হয় ২১ হাজার ৯৩২ জন। মারা যায় ৮৬ জন। হাসপাতালে ভর্তি ও মৃত্যুর মোট এ সংখ্যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০১৯ সালে দেশে এক লাখ এক হাজার ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। ২০২১ সালে হাসপাতালে ভর্তি হয়েছিল ২৮ হাজার ৪২৯ জন।

 

 

কিউটিভি/আয়শা/০২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:১৮

▎সর্বশেষ

ad