ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

নিম্নচাপের প্রভাবে কুয়াকাটায় বৃষ্টি, বন্দরে সতর্ক সংকেত

Anima Rakhi | আপডেট: ২৩ অক্টোবর ২০২২ - ১১:০০:২৪ এএম

ডেস্ক নিউজ : পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। পায়রাসহ দেশের সকল সমুদ্র বন্দরকে ০১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

রোববার সকাল থেকে উপকূলের বেশিরভাগ এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। 

নিম্নচাপটি রোববার সকাল ছয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। 

তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সকল সমুদ্র বন্দরকে ০১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

এদিকে, গত ৭ অক্টোবর থেকে ২২ দিনের জন্য সমুদ্রে মাছ শিকার নিষিদ্ধ থাকায় সাগরে কোন মাছধরা ট্রলার নেই বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। 

কিউটিভি/অনিমা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:০০

▎সর্বশেষ

ad