ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

সুগন্ধা নদীতে ইলিশ শিকার করায় দুই জেলেকে এক বছরের কারান্ড

Ayesha Siddika | আপডেট: ১১ অক্টোবর ২০২২ - ০৪:৩৮:৪২ পিএম
গাজী মো. গিয়াস উদ্দিন,ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির সুগন্ধা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অপরাধে মঙ্গলবার (১১ অক্টোবর) দুই জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন। ভ্রাম্যমান আদালতের নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার। দণ্ডিত জেলেরা হলেন- ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুর গ্রামের শোয়েব হাওলাদার (২৭) ও বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঠাকুর মল্লিক গ্রামের মো. মাছুম হাওলাদার (২৬)।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে উপজেলা মৎস্য অফিস এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সুগন্ধা ও বিষখালী নদীতে  অভিযান চালানো হয়। অভিযানে সুগন্ধা নদীর অনুরাগ এলাকা থেকে দুই জেলেকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ বিষয়ে নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘মা ইলিশ রক্ষায় আমরা বদ্ধপরিকর। এ জন্য আমরা নিরবচ্ছিন্নভাবে সুগন্ধা এবং বিষখালী নদীতে দিন রাত অভিযান চালাচ্ছি। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করলে কোন জেলেকে ছাড় দেওয়া হবে না।

কিউটিভি/আয়শা/১১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩০

▎সর্বশেষ

ad