ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ঝালকাঠি জেলায় পরিষদ নির্বাচন

Ayesha Siddika | আপডেট: ০১ অক্টোবর ২০২২ - ০৭:৪৭:১৯ পিএম

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : উল্লেখ্য, ঝালকাঠি জেলায় ৩২টি ইউনিয়ন, ৪ টি উপজেলা ও ২টি পৌরসভা রয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী জেলা পরিষদ নির্বাচনে আগামী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। জেলা প্রশাসক মো.জোহর আলী এ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

রাজাপুর ও কাঠালিয়ার ১টি সংরক্ষিত ও ২টি সাধারণ সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ আসনে সদস্য পদে সদর উপজেলার মো. শামসুল ইকরাম পিরু, নলছিটি উপজেলার হাজী মো. সোহরাব হোসেন এবং এ দুটি উপজেলার সংরক্ষিত মহিলা সদস্য পদে হোসনেয়ারা মান্নান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

রাজাপুর উপজেলার অ্যাডভোকেট এএইচএম খায়রুল আলম সরফরাজ ও মো. তারিকুল ইসলাম তারেক এই দুই প্রার্থীর মধ্যে চলছে লড়াই। অন্যরাও মাঠে রয়েছেন- মো. নজরুল ইসলাম, মো. সিদ্দিকুর রহমান, কাঠালিয়া উপজেলার এসএম আমিরুল ইসলাম, এসএম ফয়জুল করীম সিদ্দিকী, মো. মনিরুজ্জামান গোলদার, সৈয়দ মো. জাহাঙ্গীর শামীম প্রতিদ্বন্দ্বিতায় মাঠে রয়েছেন। এ দুটি উপজেলার সংরক্ষিত মহিলা সদস্য পদে জাহানারা হক, নাছরিন সুলতানা মুন্নি, মোসা. সনিয়া বেগম, জোৎসা খানম প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

 

 

কিউটিভি/আয়শা/০১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৫

▎সর্বশেষ

ad