ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় ৬৩৫ ডেঙ্গু রোগী শনাক্ত, মৃত্যু ১

superadmin | আপডেট: ০১ অক্টোবর ২০২২ - ০৬:৫১:৪৪ পিএম

ডেস্কনিউজঃ চলতি বছরে দেশে এক দিনে সর্বোচ্চ ৬৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১ সেপ্টম্বর) গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২৯ সেপ্টেম্বর সর্বোচ্চ ৫২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।

সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বলা হয়, গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত ঢাকায় ৫১৮ জন এবং সারা দেশে ১১৭ জন এ রোগে আক্রান্ত হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৫৬ জনের মৃত্যু হয়েছে।’

উল্লেখ্য, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ১৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১ হাজার ৬৫৮ জন। আর দেশের বিভিন্ন সরকারি জেলা হাসপাতাল ও মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০০ জন চিকিৎসা নিচ্ছে।

বিপুল/০১.১০.২০২২/ সন্ধ্যা ৬.৪৫

▎সর্বশেষ

ad