মাটিরাঙ্গাতে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

Anima Rakhi | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২২ - ১২:০৭:২০ পিএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানাধীন  বড়নাল ইউনিয়নের  ৪ নং ওয়ার্ডের মাদু মিয়া পাড়ায়  বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভুক্ত  পলাতক আসামী মো: আনোয়ার হোসেন  কে গ্রেপ্তার করেছে  থানা পুলিশ । রোববার (১৮সেপ্টেম্বর) রাত ২টার  দিকে মাটিরাঙ্গা থানার  উপ-পরির্দশক (এসআই) মো:সাদ্দাম হোসেন এর নেতৃত্বে সহকারি উপ-পরির্দশক  (এএসআই) ইয়াকুবুর রহমান  সঙ্গীয় ফোর্সসহ  মাটিরাঙ্গা থানাধীন  ০৩ নং বড়নাল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাদু মিয়া পাড়ায় অভিযান পরিচালনা করে  আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী মো:আনোয়ার হোসেন মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইদ্রিস মিয়া পাড়ার মো:এনামুল হকের ছেলে।গ্রেপ্তারকৃত আসামী আনোয়ার হোসেন এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় দোষী সাব্যস্ত করিয়া ০৩(তিন) বৎসর সশ্রম কারাদণ্ড এবং ২,০০০/-(দুই হাজার) টাকা অর্থদন্ড ও অনাদায়ে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন।গ্রেফতার এড়াতে আসামী দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিল।মামলা সংক্রান্তে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী,  জানান  গ্রেপ্তারকৃত আসামীকে  বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়ে তিনি আরো বলেন, থানা এলাকায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কিউটিভি/অনিমা/১৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৬

▎সর্বশেষ

ad