ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

শিক্ষার্থীরা চাপা ক্ষোভের কারণে আত্মহননের পথ বেছে নিচ্ছে : শিক্ষামন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ - ০৪:৪৭:৫৭ পিএম

ডেস্ক নিউজ : শিক্ষার্থীরা চাপা ক্ষোভের কারণে আত্মহননের পথ বেছে নিচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার সকালে চাঁদপুরের হাইমচরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, মেয়েরা অনেক সময়ই নানাভাবে ইভটিজিংয়ের শিকার হয়। সে সমস্যাটি যদি পরিবারের কাছে বলতে না পারে এবং তার শিক্ষকের কাছে বলতে না পারে, সেই চাপা আবেগের কারণেই আত্মহননের বহিঃপ্রকাশ ঘটে।

কাজেই আমরা যেন আমাদের সন্তানদের সাথে প্রাণখুলে কথা বলি। তাদের সমস্যা অনুধাবনের চেষ্টা করি এবং সেটা সংবেদনশীলতা নিয়ে করি। আমরা যেন গোরাতে সন্তানের কোনো সমস্যা দেখলেই তাকে অভিযুক্ত না করি। তাকেই যেন না বলি ‘এটা তোমার দোষে হয়েছে’। আমাদের সন্তানদের বোঝাতে হবে তাদের আবেগ নিয়ন্ত্রণ করা। এমন আবেগেই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।

দীপু মনি বলেন, শিক্ষাথীদের বয়ঃসন্ধিকাল এমন একটি সময়, যখন অনেক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যায়। যেমন শারীরিক ও মানসিক। সবসময় সঠিক তথ্য তারা পায় না। বাবা-মাও ঠিকমতো তাদের বুঝায় না। স্কুলের পাঠ্যপুস্তকে যা আছে, তাও তাদের ঠিকমতো জানানো হয় না।

এসময় হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান উপস্থিত ছিলেন।

 

 

কিউটিভি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৪

▎সর্বশেষ

ad