ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

superadmin | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ - ১০:৩৪:১৩ পিএম

ডেস্কনিউজঃ নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় যুবদল কর্মীর মৃত্যুর প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, শাওন হত্যার প্রতিবাদে শুক্রবার (২ সেপ্টেম্বর) বাদজুমা গায়েবানা জানাজা ও শনিবার (৩ সেপ্টেম্বর) সারা দেশে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে নেতাকর্মীরা শোভাযাত্রা বের করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপির অভিযোগ পুলিশের গুলিতে শাওন (২০) নামে এক যুবদল কর্মী নিহত হন।

এর আগে বৃহস্পতিবার সকালে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। বিপরীতে রাবার বুলেট, টিয়ার শেল ও গুলি ছোড়ে পুলিশ। সকাল ১০টার পর শহরের ২ নম্বর রেলগেট এলাকায় সংঘর্ষ শুরু হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে শাওন নিহত হয়।

বিএনপির অভিযোগ পুলিশের গুলিতে শাওন নিহত হন। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তার বাবার নাম শাহেদ আলী।

বিপুল/০১.০৯.২০২২/ রাত ১০.২৬

▎সর্বশেষ

ad