ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

আশুলিয়ায় চালের আড়তে অভিযান 

Ayesha Siddika | আপডেট: ২৩ আগস্ট ২০২২ - ০৮:৪৭:৫২ পিএম
সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় মূল্য তালিকা না থাকায় তিন চাল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তরের ভ্রাম্যমান টিম। মঙ্গলবার বিকালে আশুলিয়ার জামগড়া এলাকায় চালের আড়তে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মোঃ আব্দুল জব্বার মন্ডল।
ভোক্তা অধিকার অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হাসানুজ্জামান জানান, মূল্য তালিকা না থাকায় আসিফ রাইচ এজেন্সিকে ৫হাজার, মিলন এন্টার প্রাইজের মালিক মোঃ শাহজাহান সরকারকে ৫হাজার ও মেসার্স মুন্না রাইচ এজেন্সির মালিক শেখ জাকির হোসেনকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতে এমন অভিযান অব্যাহত থাকবে। এছাড়া সাধারণ জণগণের ভেতর মূল্য তালিকা বিষয়ে সচেতনতা মূলক নির্দেশনা দেওয়া হয়। এরআগে কাজী ফার্মের আশুলিয়া ডিপোতে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর। সেখানে নানা অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য সময় নিয়ে শুনানির দিন ধার্য্য করে অভিযান শেষ করা হয়। অভিযানে কোনো বিচ্ছিন্ন ঘটনা এড়াতে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল।

 

 

কিউটিভি/আয়শা/২৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৪৫

▎সর্বশেষ

ad