ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

শরীয়তপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Anima Rakhi | আপডেট: ১৯ আগস্ট ২০২২ - ০১:৫৭:১০ পিএম

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ১৯ আগস্ট শুক্রবার বেলা ১১টায় শরীয়তপুর সরকারী কলেজের সামনে এই উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন জেলা স্বেচ্ছাসেক দল। জেলা কমিটির সভাপতি আমিনুর রহমান (আমান) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি কাজল আহমেদ, সদর উপজেলা কমিটির আহবায়ক মিজান ঢালী, সদস্য সচিব সুমন আকন, শরীয়তপুর পৌরসভা কমিটির সদস্য সচিব রতন হাওলাদার, যুগ্ম আহবায়ক মোস্তফা খন্দকার, মুন্না, ফরিদ. জামাল, সুমন, আবুল, আল আমিন, সিরাজ তালুকদার, খোকন আকন প্রমুখ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন আকন।এই সময় সভাপতির বক্তব্যে বলেন, আমাদের ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন সংগ্রামে অংশ নিতে হবে। তা না হলে আমাদের আন্দোলন বিফলে যাবে। আমাদের আন্দোলনের মধ্য দিয়েই বিএনপি ক্ষমতা পাবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারব।

কিউটিভি/অনিমা/১৯.০৮.২০২২/দুপুর ১.৫৬

▎সর্বশেষ

ad