ব্রাহ্মণবাড়িয়ায় সাত দোকানীকে জরিমানা

Anima Rakhi | আপডেট: ১৬ আগস্ট ২০২২ - ০৮:২৮:৩৫ পিএম
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার দুপুরে সাত দোকানীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পৌর এলাকার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়ামিন হোসেন মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান সূত্র জনায়, দাম বেশি রাখা, মূল্য তালিকা না টানানো, অপরিচ্ছন্ন পরিবেশসহ বিভিন্ন কারণে দোকানীদেরকে জরিমানা করা হয়। এর মধ্যে আনন্দবাজারের চাল ব্যবসায়ি আব্দুর রহিমকে ৫০ হাজার, সঞ্জয়কে এক হাজার, মুদি দোকানী রঞ্জন পালকে দুই হাজার, নূর মিয়াকে দুই হাজার, সড়ক বাজারের অমৃত হোটেলকে ১০ হাজার, মহাদেবপট্টির মিষ্টি দোকানী সতীশ সাহাকে পাঁচ হাজার, নারায়ণ মোদককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

কিউটিভি/অনিমা/১৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:২৮

▎সর্বশেষ

ad