ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

চকবাজারে আগুন: নিহতের পরিবার পাচ্ছে ২ লাখ টাকা

Anima Rakhi | আপডেট: ১৬ আগস্ট ২০২২ - ০৩:২২:১২ পিএম

ডেস্ক নিউজ : রাজধানীর চকবাজারে আগুন লাগার ঘটনায় নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে চকবাজারে একটি প্লাস্টিক কারখানায় লাগে। দুপুর ২টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় ছয় জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। নিহত ছয়জনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। অপর দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

নিহতরা হলেন- মো. শরিফ (১৫), মো. বিল্লাল (৩৫), মো. স্বপন (২২), মো. ওসমান (২৫)। 

এই অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করতে পাঁচ সদস্যদের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। 

এদিকে আগুন লাগা ভবনটির নিচতলায় থাকা বরিশাল হোটেলের মালিক ফখরুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে চকবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ওই হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয় বলে দাবি করেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। তারা বলেন, সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন শুরুতে বিদ্যুতের ট্রান্সফরমারে যায়। সেখানে আরেক দফা বিস্ফোরণের পর কারখানায় আগুন লাগে।

কিউটিভি/অনিমা/১৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:২২

▎সর্বশেষ

ad