ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ফেনীতে বিএনপির সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ, আহত ১০

superadmin | আপডেট: ১২ আগস্ট ২০২২ - ০৮:৩৩:৩০ পিএম

ডেস্কনিউজঃ জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ফেনী জেলা বিএনপির বিক্ষোভ মিছিল কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ২০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় পথচারীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপর সাড়ে ৩টার দিকে শহরের ইসলাম রোড থেকে ফেনী জেলা বিএনপির একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ট্রাংক রোডের জিরো পয়েন্টের দিকে আসছিল। এ সময় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরে পুলিশ ২০ রাউন্ড ফাঁকাগুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যোগাযোগ করা হলে ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন বলেন, একটু পরে বিস্তারিত জানাব। কত রাউন্ড ফাঁকাগুলি করা হয়েছে তা এখনো গণনা করা হয়নি। গণনা করে পরে জানাব।

বিপুল/১২.০৮.২০২২/ রাত ৮.২৯

▎সর্বশেষ

ad