ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সরকার দেশের জনগণকে সমস্যায় ফেলে দিয়েছে : আমীর খসরু

superadmin | আপডেট: ১১ আগস্ট ২০২২ - ০৬:৫৪:২৪ পিএম

ডেস্কনিউজঃ বর্তমান সরকার দেশে অর্থনৈতিক সংকট তৈরি করে দেশের জনগণকে সমস্যায় ফেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনিস্টিটিউটে রাঙ্গামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম শাহ আলমের স্মরণে এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ বলেন, ‘তেল, গ্যাসসহ সব দ্রব্যমূল্য এখন আকাশচুম্বী। আন্দোলনের মাধ্যমেই এই অবৈধ, অনির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে নামানো হবে।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের ভোটাধিকার ও জীবনের নিরাপত্তা কেড়ে নিয়ে গুম, খুনের মাধ্যমে তাদের রাজত্ব টিকিয়ে রাখছে। এর থেকে উত্তরণের জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।’ বিএনপি’র নেতাকর্মীদের সকলকে আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুবের রহমান শামীম, জালাল উদ্দিন মজুমদার, অ্যাডভোকেট দীপেন দেওয়ান, সাবেক সংসদ সদস্য মনি স্বপন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনসহ অন্যরা বক্তব্য রাখেন।

বিপুল/১১.০৮.২০২২/ সন্ধ্যা ৬.৪৮

▎সর্বশেষ

ad