ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ভাড়া বৃদ্ধি: খুলনায় ২৪ ঘণ্টা ট্যাংক-লরি বন্ধ ঘোষণা

Anima Rakhi | আপডেট: ০৭ আগস্ট ২০২২ - ১১:৩১:২৪ এএম

ডেস্ক নিউজ : জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন ও ভাড়া বৃদ্ধির দাবিতে ২৪ ঘণ্টা পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে খুলনা ট্যাংক-লরি ও জ্বালানি মালিক সমিতি। রোববার (৭ আগস্ট) সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। 

এর ফলে দক্ষিণাঞ্চলের এই বিভাগটির প্রায় ১৪ জেলায় আজ জ্বালানি তেল পরিবহন হচ্ছে না বলে জানা গেছে। 

এর আগে শনিবার (৬ আগস্ট) রাতে ট্যাংক-লরি মালিক সমিতি ও জ্বালানি তেল পরিবেশক সমিতির এক বৈঠকে এ ঘোষণা দেয়া হয়। একইসঙ্গে জ্বালানি তেল উত্তোলনও বন্ধের ঘোষণা দেয়া হয়।
 
বিষয়টি নিশ্চিত করে জ্বালানি তেল পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন বলেন, কমিশন ও ভাড়া বৃদ্ধির দাবিতে আমাদের ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলবে। এ সময় জ্বালানি তেল উত্তোলন, পরিবহন বন্ধ থাকবে।

সেইসঙ্গে খুলনার বিভিন্ন ডিপো থেকে দক্ষিণাঞ্চলের ১৪ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধেরও ঘোষণা দেয়া হয় বলে জানান তিনি।

কিউটিভি/অনিমা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৩১

 

▎সর্বশেষ

ad