
তিনি বলেন, গতকাল শুক্রবার বেগমগঞ্জ উপজেলার ছোট সোনাইমুড়ী এলাকায় অভিযান চালিয়ে চিহিৃত সন্ত্রাসী,চাঁদাবাজ মোশারফ হোসেন শান্তর শয়ন কক্ষে খাটের নিচে থেকে আসামির দেখানো তথ্য মতে তোষকের নিচে লুকানো অবস্থায় একটি পাইপগান উদ্ধার করা হয়। আসামি আলাইয়াপুর ইউপি এলাকার বাবু বাহিনী সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। অপরদিকে বেগমগঞ্জ থানাধীন ৯ নং মীরওয়ারিশপুর ইউনিয়নের তালুয়া চাঁদপুর এলাকা অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের সদস্য করিমরে রান্নাঘরের সিলিং থেকে তার দেখানো মতে একটি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করা হয়। সে ছিনতাই,ডাকাতির সঙ্গে জড়িত। ওসি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞেসাবাদে আসামিরা তাদের অপরাধ স্বীকার করেছে। গ্রেফতারকৃত ২ আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে আরও দুটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
কিউটিভি/অনিমা/০৬.০৮.২০২২/সন্ধ্যা ৬.০৭



