ব্রেকিং নিউজ
শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৫জন গ্রেপ্তার

Anima Rakhi | আপডেট: ০৬ আগস্ট ২০২২ - ১১:৫৯:০৫ এএম

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়  ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার  গভীর রাতে পৌরশহরের তারাগণ এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এসময় পুলিশ তাদের কাছ থেকে ধারালো  রাম দা,  ছুরিসহ  দেশী অস্ত্র ও ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম  উদ্ধার করে।আটককৃতরা হলো, মোঃ উবায়দুল হক ভূট্টু( ৩৮),আমিনুল ইসলাম তুফান (২৫), মোঃ আল-আমীন মিয়া(২৩), মোঃ রায়হান মিয়া (২০) ও  মোঃ ইকরাম চৌধুরী (২০)।

থানা পুলিশ জানায়,  রাত অনুমান সাড়ে  তিনটার দিকে খবর  আসে  তারাগণ এলাকায় ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।  এমন সংবাদের ভিত্তিতে  পুলিশ তারাগণ এলাকায় অভিযান চালিয়ে  ডাকাত দলের পাঁচ সদস্যকে অস্ত্রসহ আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে  বাকি সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

আখাউড়া থানার পরিদর্শক(ওসি) আসাদুল ইসলাম ভোরের কাগজকে বলেন,  গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে ডাকাতি, অপহরণ  ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সপোর্দ করার আইনগত  প্রক্রিয়াধীন রয়েছে।

 

কিউটিভি/অনিমা/০৬.০৮.২০২২/সকাল ১০.৫৮

▎সর্বশেষ

ad