ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

ভিডিও বিতর্ক ইস্যুতে যা বললেন তুষি

Ayesha Siddika | আপডেট: ০৩ আগস্ট ২০২২ - ০৬:১৫:৫৬ পিএম

বিনোদন ডেস্ক : ‘হাওয়া’ ছবিতে গুলতী চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি। বর্তমানে সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। এরইমধ্যে তার একটি ভিডিও ভাইরাল। ভিডিওতে দেখা গেছে, ঈদে মুক্তি পাওয়া ‌‘পরান’ ও ‘দিন: দ্য ডে’ ছবির পোস্টার সরাতে বলছেন তুষি। এরপর অনেকেই তার সমালোচনায় মুখর হয়েছেন। এর জবাবে তুষি বলেছেন, তিনি শুধু নিজের পোস্টারের সামনে দাঁড়িয়ে সাক্ষাৎকার দিতে চেয়েছেন। পোস্টারগুলো সাময়িক সময়ের জন্য সরানো হয়েছিল। তিনি সেই সাক্ষাৎকারে বাকি ছবি দুটি দেখারও আহ্বান জানিয়েছেন। 

হাওয়া ছবির দৃশ্যে নায়িকা তুষি

তুষি গণমাধ্যমকে জানান, ‘‘হাওয়া’’ টিমের সিদ্ধান্ত অনুযায়ী আমি সন্ধ্যার শোতে শ্যামলী সিনেপ্লেক্সে যাই। হলে ঢুকতে সাংবাদিক পরিচয়ে কয়েকজন এসে আমাকে জানালেন, তারা নাকি সকাল থেকে আমার জন্য অপেক্ষা করছেন। সাক্ষাৎকার নেবেন। এদিকে ছবি শুরু হয়ে গেছে। আমি তাড়াতাড়ি একটা সাইডে গিয়ে সাক্ষাৎকার নেওয়ার কথা বললাম। ওখানে “দিন: দ্য ডে”, “পরাণ” ও “হাওয়া”র পোস্টার ছিল। যেহেতু আমার সাক্ষাৎকার, তাই আমার ছবির পোস্টারই রাখতে চাইলাম। তাড়াহুড়া করে কাজটি করার জন্য দ্রুতই বাকি দুটি ছবির পোস্টার একটু সাইডে সরাতে বলি। উনারাই কিন্তু পোস্টার দুটি সরালেন। সাক্ষাৎকার শেষে আবার যেখানকার পোস্টার সেখানে রাখা হয়।’

তুষি আরও বলেন, ‘সাক্ষাৎকারের মধ্যে “দিন: দ্য ডে” ও “পরাণ” ছবি দুটিও দেখতে দর্শকদের অনুরোধ করেছি আমি। কিন্তু কারা যেন পুরো ভিডিও না ছেড়ে, এডিট করে ওই অংশটুকুই ছড়িয়েছে। পুরো সাক্ষাৎকার দেখলে সবার ভুল ভাঙবে।’ 

 

 

কিউটিভি/আয়শা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৫

▎সর্বশেষ

ad