ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

উইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে এগিয়ে গেল ভারত

Ayesha Siddika | আপডেট: ০৩ আগস্ট ২০২২ - ০৩:২৩:৫৮ পিএম

স্পোর্টস ডেস্কজ : স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। মঙ্গলবার রাতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে তৃতীয় ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটে হেরেছে স্বাগতিকরা। এই জয়ের ফলে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল রোহিত শর্মার দল। ক্যারিবীয়দের দেওয়া ১৬৫ রানে লক্ষ্যে ভারত পৌঁছে এক ওভার হাতে রেখে।

রান তাড়া করতে নামার কিছুক্ষণ পরই আহত অবসরে মাঠ ছাড়েন রোহিত শর্মা (৫ বলে ১১)। তবে অপর ওপেনার সূর্যকুমার যাদব ৪৪ বলে ৭৬ রানের ইনিংস খেলে ভারতকে নিয়ে যান জয়ের দিকে। তাঁকে দারুণ সঙ্গ দেন শ্রেয়াস আইয়ার (২৪)। হার্দিক পাণ্ডিয়া ৪ রান করে ফিরলেও ঋষভ পন্থ ২৬ বলে ৩৩ আর দীপক হুদা ৭ বলে ১০ করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।

এর আগে টসে হেরে আগে ব্যাট করে উইন্ডিজ। ওপেনার কাইল মেয়ার্সের ৫০ বলে ৭০ রানের কল্যাণে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান তোলে তারা। ব্যাটিংয়ে অবদান ছিল ব্রেন্ডন কিং (২০ বলে ২০), নিকোলাস পুরান (২৩ বলে ২২), রভম্যান পাওয়েল (১৪ বলে ২৩) ও সিমরন হেটমায়ারেরও (১২ বলে ২০ রান)। ভারতের পক্ষে দুটি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছেন হার্দিক পাণ্ডিয়া ও আর্শদ্বীপ সিং। ম্যাচসেরার পুরস্কার উঠেছে সূর্যকুমারের হাতে।

 

 

কিউটিভি/আয়শা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৩

▎সর্বশেষ

ad