ব্রেকিং নিউজ
অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, যুদ্ধবিরতি শেষ সংবিধানের পঞ্চদশ সংশোধনী : আপিল বিভাগের রায় বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সফরের পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

সিরিজ হারের পর যা বললেন সোহান

Anima Rakhi | আপডেট: ০৩ আগস্ট ২০২২ - ০১:৩০:২২ পিএম

স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে সিরিজের মাঝ পথে দেশে ফিরেছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। সিরিজ হারের খবরে হতাশ তিনি। আঙুলের ইনজুরিতে জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে পড়েন এ উইকেটকিপার-ব্যাটার। জানিয়েছেন পারফরম্যান্স উন্নতি করতে না পারলে এশিয়া কাপেও অপেক্ষা করছে বিপদ।

টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের আত্মসমর্পণ। অধিনায়ক হয়ে খেলতে গিয়েছিলেন আফ্রিকার দেশটিতে। তবে ভাগ্যের নির্মমতা কপাল পুড়েছে ইনজুরিতে।

সোহান বলেন, আমিও থাকতে পারিনি নিজের কাছে খারাপ লাগছে। আর যেহেতু খেলাটা দেখিনি, তাই কোনো কমেন্টসও করতে পারছি না। কিন্তু আমার কাছে মনে হয় সবাই খুব চেষ্টা করেছে, হয়তো হয়নি। 

বিশ্বকাপের বছরে শঙ্কা জাগায় এমন পারফরম্যান্স। এনামুল বিজয়, মুনিম শাহরিয়ার কিংবা নাজমুল শান্তরা মোটা দাগে ব্যর্থ। 

তিনি বলেন, সবাই যে রান করবে এমনটি না। আমার কাছে মনে হয় একজন ব্যাটারের ভালো-খারাপ দুটো সময়ই যায়। 
 
তবে তার আগে তো এশিয়া কাপ। যথাসময়ে টনক না নড়লে তো ফিরতে হবে দুই ম্যাচ খেলেই। 

তরুণ এ ক্রিকেটার বলেন, টি টোয়েন্টিতে ইম্প্রুভের অনেক জায়গা আছে। শ্রীলংকা ও আফগানিস্তান দুটোই খুব ভালো প্রতিপক্ষ। কিন্তু আমার কাছে মনে হয় যে, আমরা যদি শতভাগ দিয়ে এবং যে জায়গায় লেকিংস আছে সেগুলো কিছুটা ইম্প্রুভ করে ভালো করতে পারি তা হলে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে।

কিউটিভি/অনিমা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৩০

▎সর্বশেষ

ad