ব্রেকিং নিউজ
অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, যুদ্ধবিরতি শেষ সংবিধানের পঞ্চদশ সংশোধনী : আপিল বিভাগের রায় বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সফরের পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে মারুফা আকতারকে অব্যাহতি

Anima Rakhi | আপডেট: ০৩ আগস্ট ২০২২ - ০১:১৭:৩৫ পিএম

ডেস্ক নিউজ : সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মারুফা আকতারকে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (৩ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আকতার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মারুফা আকতারকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে আইন মন্ত্রণালয়ের ২০১৭ সালের ১৯ অক্টোবর ০৯/ সলিসিটর / ২০০৯-৮৬ নং স্মারকে নিয়োগ দেওয়া হয়।

ওই নিয়োগ আদেশ বাতিলক্রমে তাকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ হতে অব্যাহতি দেওয়া হলো।

কিউটিভি/অনিমা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:১৭

▎সর্বশেষ

ad