ব্রেকিং নিউজ
শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

 নোবিপ্রবিতে সাপের হানা, মধ্যরাতে আতঙ্কে ছাত্রীরা রাস্তায়

Anima Rakhi | আপডেট: ০১ আগস্ট ২০২২ - ১২:৩৩:১৩ পিএম
নোয়াখালী প্রতিনিধি : সম্প্রতি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন স্থানে দেখা মিলছে সাপের। এতে আতঙ্কে রয়েছেন আবাসিক হলের শিক্ষার্থীরা। গতকাল রোববার মধ্য রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা দুইটি তলায় সাপ দেখে শতাধিক ছাত্রী আতঙ্কে বাইরের সড়কে অবস্থান নেন। পরে হলের প্রাধক্ষ্যসহ কর্মকর্তারা এসে হলে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আশ্বাসে ছাত্রীরা হলে ফিরেন। 

হলের একাধিক ছাত্রী জানান, প্রায় দুই সপ্তাহ আগে হলের তৃতীয় তলায় একটি সাপ দেখা যায়। এরপর সপ্তাহখানেক আগে আরও দুটি সাপ ধরা পড়ে এবং সেগুলো মেরে ফেলা হয়। সর্বশেষ গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে তৃতীয় তলায় একটি ও নিচতলায় একটি সাপ দেখা যায়। সাপের ভয়ে আবাসিক হলে থাকা দায় হয়ে পড়েছে।  ছাত্রীরা হলে সাপের উপদ্রব বন্ধে প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেছেন।  

এ বিষয়ে জানতে চাইলে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধক্ষ্য মোহাম্মদ মহিনুজ্জামান বলেন, প্রথমবার অভিযোগ পেয়েই হলের আশপাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয়। এখন মনে হচ্ছে, হলের ভেতরে কোথাও সাপের আস্তানা আছে। আজ পুরো হল পরিষ্কার করার ব্যবস্থা নেওয়া হবে।অপর এক প্রশ্নের জবাবে তিনি প্রাণিবিশেষজ্ঞ বরাত দিয়ে বলেন, এগুলো বিষধর সাপ নয়। এসব সাপকে ঘরকুনো সাপ বলা হয়।    

 

কিউটিভি/অনিমা/০১.০৮.২০২২/দুপুর ১২.৩৩

▎সর্বশেষ

ad