ব্রেকিং নিউজ
শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তিন দিনে এক নৌকায় ধরা পড়েছে ২৫ লাখ টাকার ইলিশ

Anima Rakhi | আপডেট: ২৮ জুলাই ২০২২ - ০৮:০৯:২৮ পিএম

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ।
তিন দিনে ২১ জেলে এক নৌকা দিয়ে ধরেছে ছোট-বড় মিলিয়ে ১০২ মণ ইলিশ। জালভর্তি মাছ পাওয়ায় জেলেদের মুখে হাসি। এ যেন স্বপ্নের যাত্রা শেষে সোনার হরিণ পাওয়া।গতকাল মঙ্গলবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে মাছগুলো নিলাম করলে চেয়ারম্যান ঘাটের স্থানীয় মেঘনা ফিশিংয়ে ২৫ লাখ ৫০ টাকায় মাছ গুলো কিনে নেন।

জেলে পরিমল বলেন, ২১ জন জেলে গত তিন দিন আগে ইলিশ ধরতে ফিশিং বোট এমভি আরাফ-৩’ নামের একটি মাছ ধরার নৌকা নিয়ে সাগরে জাল ফেলেন। এরপর অনেকগুলো বড় ইলিশ এবং একই সঙ্গে ছোট ইলিশও ধরা পড়েছে। এক নৌকায় আগে কখনো এত মাছ পাওয়া যায়নি। ঘাটে আসার সঙ্গে সঙ্গে মাছ দেখতে অনেক মানুষ ভিড় জমিয়েছে। পরে মেঘনা মেঘনা ফিশিং সব মাছ গুলো নিলামে কিনে নেন। মেঘনা ফিশিং এজেন্সির ব্যবস্থাপক মো. হাবিব ভূঁইয়া বলেন, ভালো দামে মাছ বিক্রি করতে পেরে বোটের মালিক, সারেং ও জেলে সবাই খুশি। তাঁরা আবার মাছ ধরার উদ্দেশে গভীর সমুদ্রে রওনা হয়েছেন। আগামী কিছুদিন সাগরে জেলেদের জালে বেশি পরিমাণ ইলিশ মাছ ধরা পড়বে বলে আশা প্রকাশ করেন এ বিক্রেতা।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, সামনে আরও বেশি মাছ ধরা পড়বে বলে আশা করা হচ্ছে। প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় স্থানীয় জেলেরা উপকৃত হচ্ছেন। এ কারণে নদী ও সাগরে বিভিন্ন প্রজাতির মাছের বংশবিস্তার বেড়েছে। যার ফলে প্রচুর মাছ ধরা পড়ছে।

কিউটিভি/অনিমা/২৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:০৯

▎সর্বশেষ

ad