আখাউড়ায় মোগড়া ইউনিয়ন যুব দলের কমিটি গঠন

Anima Rakhi | আপডেট: ২৮ জুলাই ২০২২ - ০৬:০০:০৬ পিএম
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোগড়া ইউনিয়ন যুব দলের পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা যুব দল। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দলীয় কার্যালয়ে উপজেলা যুব দলের আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক উপজেলা যুবদলের অধীনস্থ ৩নং মোগড়া ইউনিয়ন যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাকির হোসেন ও সদস্য সচিব মোঃ মহসিন ভূইয়া’র যৌথ স্বাক্ষরে উপজেলার ৩নং মোগড়া ইউনিয়ন যুবদলের শেখ মোহাম্মদ ফারুক আহমেদকে সভাপতি ও  আরিফুল ইসলাম ভূইয়া কে সাধারণ সম্পাদক এবং মোঃ আশিক খানকে সাংগঠনিক সম্পাদক করা হয়। 

এছাড়াও কমিটির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন,  সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন সহ ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ  কমিটির  নাম অনুমোদন দেওয়া হয়।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলে, উপজেলা যুব দলের আহবায়ক মোঃ জাকির হোসেন, সদস্য সচিব মোঃ মহসিন ভূইয়া, যুগ্ম আহবায়ক, শেখ সারুয়ার, উপজেলা যুব দলের সদস্য মোঃ মামুন মিয়া, আখাউড়া পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রামিন খাঁন, সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ আরো অনেকে। কমিটি গঠনকালে তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কসবা আখাউড়া থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব কবির আহমেদ এর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তারা নিরলসভাবে কাজ করে যাবেন। 

কিউটিভি/অনিমা/২৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৪

▎সর্বশেষ

ad