ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

জাতীয় প্রেস ক্লাবে নিজের শরীরে আগুন দিলেন যুবক

superadmin | আপডেট: ০৪ জুলাই ২০২২ - ০৭:৩২:১৮ পিএম

ডেস্কনিউজঃ জাতীয় প্রেসক্লাবে সামনে এক যুবক তার নিজের শরীরে আগুন দিয়েছেন। এ সময় তার শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। সোমবার দুপুর সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই যুবকের নাম কাজী আনিস। তিনি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুদ হাওলাদার বলেন, ওই যুবক নিজেই নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কী কারণে তিনি শরীরে আগুন ধরিয়েছেন সে বিষয়ে এখনও জানা যায়নি। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক ইসমাইল হোসেন টিটু বলেন, তিনি হঠাৎ করে তার গায়ে আগুন ধরিয়ে দেন। এ অবস্থায় আগুন নিভাতে আমি দেখে দ্রুত পানির ব্যবস্থা করি।

পরে অন্যান্য সাংবাদিক এসে আগুন নিয়ন্ত্রণ করে। আগুন নিয়ন্ত্রণে আনার পর পুলিশের সহায়তায় তাকে হাসপাতালে পাঠানো হয়।

বিপুল/০৪.০৭.২০২২/ সন্ধ্যা ৭.২০

▎সর্বশেষ

ad