ব্রেকিং নিউজ
রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি

ঈদুল আজহায় পোশাক কর্মীদের জন্য বিশেষ ট্রেন

superadmin | আপডেট: ০২ জুলাই ২০২২ - ০৬:০৫:১৯ পিএম

ডেস্কনিউজঃ এবার পবিত্র ঈদুল আজহায় পোশাক কারখানার কর্মীদের জন্য বিশেষ ট্রেন চালু করার কথা জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। জয়দেবপুর থেকে এই ট্রেনের টিকিট নেওয়া যাবে বলে জানান তিনি।

মন্ত্রী শনিবার কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য উন্নতমানের ট্রলি সরবরাহ অনুষ্ঠানে একথা জানান।

তিনি বলেন, ঈদুল ফিতরের সময় অনলাইনে টিকিট কাটতে বিভিন্ন অভিযোগ ছিল। তবে এবার এখন পর্যন্ত সে ধরনের অভিযোগ পাইনি। গণমাধ্যমে দেখলাম অনেকেই অনলাইন মাধ্যমে টিকিট কাটতে পেরেছেন। এরপরও এবার অনলাইন টিকিটে ফাঁকফোকর পেলে ব্যবস্থা নেওয়া হবে।

কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য চীন থেকে আমদানি করা উন্নতমানের ৫০টি ট্রলি হস্তান্তর করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, এক সময়ে স্টেশনগুলোতে যাত্রীদের মালামাল আনা-নেওয়া করতেন কুলিরা। এখন সেটা নেই। স্টেশনে লাগেজ-ব্যাগ আনা-নেওয়ায় অত্যন্ত উন্নতমানের ট্রলি উপহার দিয়েছে ইসলামী ব্যাংক। প্রধানমন্ত্রী রেল মন্ত্রণালয়কে ঢেলে সাজাতে চান।

তিনি বলেন, রেল মন্ত্রণালয়ে এবার ১৯ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী বছরের মধ্যে কক্সবাজার (রেললাইন সম্পন্ন হবে) এবং ঢাকা থেকে ভাঙ্গা যেতে পারব।

৬০টি ডুয়েলগেজ কোচ আসছে জানিয়ে রেলমন্ত্রী বলেন, আরও ১০০টি পাইপলাইনে আছে। ডাবল লাইন এবং পদ্মা সেতুতে রেললাইন হয়ে গেলে আমাদের সক্ষমতা আরও বেড়ে যাবে। তখন নিরাপদে সব যাত্রী ট্রেনের মাধ্যমে নিজ নিজ গন্তব্যে যেতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনিরুল মওলা, রেলওয়ের মহাপরিচালক (ডিজি) ধীরেন্দ্রনাথ মজুমদার, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ম্যানেজার মিজানুর রহমান ভূঁইয়াসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 বিপুল/ ০২.০৭.২০২২/ বিকাল ৫.৫৯

▎সর্বশেষ

ad