ব্রেকিং নিউজ
রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি

সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ

Ayesha Siddika | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ - ০১:২৭:১৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড এবার বিশ্বজুড়ে অবিবাহিতদের এমন এক ব্লাইন্ড ডেটের অভিজ্ঞতার আমন্ত্রণ জানিয়েছে, যা হয়তো ভোলার নয়। ফোর্বসের প্রতিবেদনে এ খবর জানা গেছে। দেশটির পর্যটন বোর্ড ভিজিট ফিনল্যান্ড এ অভিনব প্রচারণা শুরু করেছে। এর মাধ্যমে অবিবাহিতরা ফিনল্যান্ডের খাদ্য-সংস্কৃতি জানার পাশাপাশি হয়তো প্রেমেও পড়তে পারেন।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৬ জন অবিবাহিতকে সব খরচ বহন করে দেশটিতে ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছে নর্ডিক এ দেশ। ‘ফিনিশ ডিনার ডেট’ নামের প্রচারণাটি ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীরা বুনো মাছ, বেরি ও সংগ্রহ করা মাশরুমের মতো আঞ্চলিক খাবার চেখে দেখার সুযোগ পাবেন। দেশটির শীর্ষস্থানীয় কয়েকজন শেফের তৈরি মেনু থেকে এসব খাবার পরিবেশন করা হবে।

বিবৃতিতে বলা হয়েছে, ফিনল্যান্ডের সিঙ্ককোরি বা সিঙ্গল বাস্কেট নামের ডেটিং প্রবণতা থেকে এ ধারণা এসেছে। দেশটির বেশ কয়েকটি সুপারমার্কেট চেইন গোলাপি শপিং ঝুড়ি চালু করেছে। এতে অবিবাহিত ক্রেতারা সূক্ষ্মভাবে বোঝাতে পারেন, তারা কথা বলতে, এমনকি ডেটিংয়েও আগ্রহী।

পর্যটন বিভাগ স্বীকার করেছে, ইতালীয়, চীনা ও অন্যান্য নর্ডিক খাবার বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠলেও ইউরোপের সবচেয়ে অবহেলিত রন্ধনশৈলীর একটি এখনও ফিনিশ খাবার। হিমেনেজ বলেন, সনা (পুষ্টিকর খাবার) থেকে বনে খাবার সংগ্রহ পর্যন্ত, ফিনিশ রন্ধনশৈলী এমন এক গল্প বলে, যা অন্য কোথাও নেই। দর্শনার্থীরা যেন সেই গল্প পুরোপুরি অনুভব করেন, আমরা তা-ই চাই।

তিনি আরও বলেন, বিশ্বের সবচেয়ে সুখী দেশে এসে তারা হয়তো প্রেম খুঁজে পাবেন, একে অপরের সঙ্গে, ফিনিশ খাবারের সঙ্গে, কিংবা নিজেদের নতুন প্রিয় ভ্রমণ গন্তব্যের সঙ্গে।

সূত্র: এনডিটিভি

 

 

আয়শা/০৩ নভেম্বর ২০২৬,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad