শুদ্ধাচার পুরস্কার পেলেন গৌরনদীর ইউএনও বিপিন চন্দ্র বিশ্বাস

Anima Rakhi | আপডেট: ০১ জুলাই ২০২২ - ০৫:১৬:৫০ পিএম

বিশ্বজিত সরকার বিপ্লব,গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : কর্মক্ষেত্রে দক্ষতা, সততা, নৈতিকতা, ই-নথি, সেবা সহজীকরণ ও নেতৃত্ব দানের ক্ষমতা সহ বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনের জন্য বরিশাল জেলার মধ্যে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, সততার সহিত দায়িত্ব পালন করলে অবশ্যই তার প্রাপ্তি পাওয়া যায়। আর ভালো কাজের স্বীকৃতি পেলে কাজের অনুপ্রেরণা ও দায়িত্ববোধ আরও বেড়ে যায়। সরকারী দায়িত্ব ন্যায় ও নিষ্ঠার সাথে পালনের জন্য তিনি সবার নিকট আশির্বাদ কামনা করেন।

বৃহস্পতিবার বিকেলে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর হাত থেকে তিনি (ইউএনও) শুদ্ধাচার পুরস্কারের সনদ ও ক্রেস্ট গ্রহন করেন। পুরস্কার প্রদানকালে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, গৌতম বাড়ৈ উপস্থিত ছিলেন।অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও সংগঠন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।

কিউটিভি/অনিমা/০১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৬

▎সর্বশেষ

ad