ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ১

superadmin | আপডেট: ১৬ জুন ২০২২ - ০২:৩০:২৯ পিএম

ডেস্কনিউজঃ কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে মোহাম্মদ সেলিম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাতে ক্যাম্প-২ ও ক্যাম্প-৬-এর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেলিম উখিয়া বালুখালী ওই ক্যাম্পের ব্লক-সি এর আবদুল শুক্কুরের ছেলে।

রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসরা ও মুন্না গ্রুপের গুলাগুলিতে আরসার এক সদস্য নিহত হয়েছেন। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর চেষ্টা চলছে।

বিপুল/১৬.০৬.২০২২/ দুপুর ২.২৫

▎সর্বশেষ

ad