ব্রেকিং নিউজ
প্রথম বিদেশ সফরে চীন যেতে পারেন প্রধানমন্ত্রী, নজরে তিস্তা প্রকল্প ইরানের প্রেসিডেন্টের সাথে এরদোগানের ফোনালাপ, শান্তি আলোচনায় সমর্থনের ঘোষণা ঈদ জামাতকে ঘিরে প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া মাঠ শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকীতে রাজধানীতে দুস্থদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী নতুন হামলা হলে প্রতিশোধ হবে আরও ভয়াবহ: ইরান হজের খুতবা শেষে আরাফাতে নামাজ আদায় মুসল্লিদের বৃষ্টিতে ভোগান্তি, মহাসড়কে যানজট-ধীরগতি ৮ জেলায় র‌্যাবের নিরাপত্তা জোরদার বরিশাল বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী ও শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু ঈদে নাশকতার সুনির্দিষ্ট হুমকি নেই, নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি: র‍্যাব ডিজি

৪১৭ হজ যাত্রী নিয়ে চট্টগ্রাম ছাড়লো প্রথম ফ্লাইট

Anima Rakhi | আপডেট: ১৫ জুন ২০২২ - ০৯:১১:৩৩ পিএম

ডেস্ক নিউজ : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৭ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট ছেড়ে গেছে। করোনার কারণে দুই বছর পর হজযাত্রীদের বিদায় জানাতে আসা স্বজনদের আনাগোনায় মুখর হয়ে ওঠে বিমানবন্দর এলাকা।

বুধবার (১৫ জুন) বেলা ১টা ৪১ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩২১১ ফ্লাইট চট্টগ্রাম ছাড়ে। এসময় বিমানবন্দর এলাকা মুখরিত ছিল হাজীদের বিদায় জানাতে আসা স্বজনদের পদচারণায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গণসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে, এবছর চট্টগ্রাম-জেদ্দা রুটে ৯টি এবং চট্টগ্রাম-মদিনা রুটে ২টি হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান। 

বৃহস্পতিবার আরেকটি হজ ফ্লাইট চট্টগ্রাম থেকে মদিনা যাবে।

স্বজনদের পাশাপাশি হজযাত্রীদের বিদায় জানান বিমানের মহাব্যবস্থাপক, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক ও আটাব নেতৃবৃন্দ।

স্টেশন ম্যানেজার উইং কমান্ডার ফরহাদ হোসেন বলেন, দুপুর পৌনে ২টার দিকে হজযাত্রীদের নিয়ে বিমান বাংলাদেশের ফ্লাইটটি ছেড়ে গেছে। সিডিউল অনুযায়ি সৌদি সময় বিকাল ৫টার দিকে মদিনা বিমান বন্দরে অবতরণ করবে।

উল্লেখ্য, এবার চট্টগ্রাম থেকে ৫ হাজার ২শ’ হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন।

কিউটিভি/অনিমা/১৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১১

▎সর্বশেষ

ad