ব্রেকিং নিউজ
প্রথম বিদেশ সফরে চীন যেতে পারেন প্রধানমন্ত্রী, নজরে তিস্তা প্রকল্প ইরানের প্রেসিডেন্টের সাথে এরদোগানের ফোনালাপ, শান্তি আলোচনায় সমর্থনের ঘোষণা ঈদ জামাতকে ঘিরে প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া মাঠ শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকীতে রাজধানীতে দুস্থদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী নতুন হামলা হলে প্রতিশোধ হবে আরও ভয়াবহ: ইরান হজের খুতবা শেষে আরাফাতে নামাজ আদায় মুসল্লিদের বৃষ্টিতে ভোগান্তি, মহাসড়কে যানজট-ধীরগতি ৮ জেলায় র‌্যাবের নিরাপত্তা জোরদার বরিশাল বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী ও শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু ঈদে নাশকতার সুনির্দিষ্ট হুমকি নেই, নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি: র‍্যাব ডিজি

হজ পালনে গিয়ে বাংলাদেশির মৃত্যু

Anima Rakhi | আপডেট: ১৩ জুন ২০২২ - ০১:১৪:১৯ পিএম

ডেস্ক নিউজ : সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে জাহাঙ্গীর কবির (৫৯) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুন) সৌদি আরবে তার মৃত্যু হয় বলে ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত ওয়েবসাইটে জানানো হয়েছে।

তবে, তার মৃত্যুর কারণ জানা যায়নি। জাহাঙ্গীর কবিরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তার পাসপোর্ট নম্বর ‘A 01012228’। 

এদিকে, রোববার (১২ জুন) পর্যন্ত বাংলাদেশ থেকে ৭ হাজার ৫৭৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই পবিত্র হজ শুরু হওয়ার কথা রয়েছে। এ বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন। 

গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। শেষ ফ্লাইট যাবে ৩ জুলাই। হজ পালন শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই, শেষ হবে ৪ আগস্ট।

কিউটিভি/অনিমা/১৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:১৪

▎সর্বশেষ

ad