ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

তক্ষক পাচারের চেষ্টা, উদ্ধার করে বনে অবমুক্ত

Anima Rakhi | আপডেট: ১৩ জুন ২০২২ - ১১:৪৪:১৫ এএম

ডেস্ক নিউজ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সীমান্ত দিয়ে বিদেশে পাচারের জন্য সংরক্ষণ করা একটি তক্ষক উদ্ধার করে বনে অবমুক্ত করেছে র‌্যাব। তবে পাচারকারী চক্রের কাউকে আটক করতে পারেনি র‌্যাব।

রোববার উপজেলার পূর্ব বড়চর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তক্ষকটি উদ্ধার করা হয়।

উদ্ধার তক্ষকটিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল নোমান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে বিলুপ্তপ্রায় তক্ষকটি সীমান্ত দিয়ে পাচারের জন্য শায়েস্তাগঞ্জে সংরক্ষণ করা হয়েছিল।

তক্ষকটিকে সুযোগ বুঝে পাচার করার চেষ্টায় ছিল পাচারচক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেটিকে উদ্ধার করা হয়েছে। 

এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, উদ্ধার হওয়া তক্ষকটি বনে অবমুক্ত করা হয়েছে। এর ওজন প্রায় ১৫০ গ্রাম ও ১১ ইঞ্চি লম্বা ছিল।

কিউটিভি/অনিমা/১৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৪

▎সর্বশেষ

ad